বিসিএসসিএল পরিচালক ইউজিসি সদস্য সাজ্জাদ হোসেন

১৯ জুলাই, ২০১৯ ০০:৫৮  
বাংলাদেশ কমিউনিকেশন্স স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিসিএসসিএল) পরিচালনা পর্ষদের স্বতন্ত্র পরিচালক মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এক আদেশে তাকে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ পরিচালনাকারী রাষ্ট্রীয় মালিকানাধীন এই প্রতিষ্ঠানের পরিচালক মনোনীত কেরেছে। বৃহস্পতিবার ইউজিসির জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের পরিচালক শামসুল আরেফিন এ তথ্য নিশ্চিত করেছেন। জানাগেছে, ড. সাজ্জাদ হোসেন বর্তমানে ইউজিসির পূর্ণকালীন সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউলাব) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সিনিয়র ফ্যাকাল্টি হিসেবে দায়িত্ব পালন করেছেন।